জাতীয়

পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  বাংলাদেশ প্রতিদিন 7 May 2026 , 2:11:52

আইনশৃঙ্খলা রক্ষার কাজে মাঠ পর্যায়ে থাকা সশস্ত্র বাহিনীর সদস্যদের (সেনা, বিমান ও নৌবাহিনী) পর্যায়ক্রমে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৭ মে) সিলেটে পাথর উত্তোলন সংক্রান্ত বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন নির্বাচিত এবং রাজনৈতিক সরকার ক্ষমতায়। পুলিশ বাহিনীর কার্যক্রমও গতিশীল হয়েছে। যে কারণে, মাঠ পর্যায়ে দীর্ঘদিন সেনাবাহিনীর দায়িত্ব পালনের কোনো প্রয়োজন নেই। তাই পর্যায়ক্রমে মাঠ থেকে সেনা সদস্যদেরকে প্রত্যাহারের জন্য উদ্যোগ নিচ্ছি।

তবে কোন প্রক্রিয়ায়, কীভাবে তারা ফেরত যাবে সেটি আলোচনা করেই সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।

পাথর উত্তোলন নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সিলেট, সুনামগঞ্জসহ ওই অঞ্চলের পাথর উত্তোলন এবং পাথর রক্ষায় সিলেট বিভাগের কমিশনারকে প্রধান করে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কীভাবে, কোন এলাকা থেকে, কতটা গভীর থেকে, কী পরিমান পাথর উত্তোলন করা হবে এবং পরিবেশ রক্ষা করে কীভাবে পাথর সংরক্ষণ করা যায়, সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিটি।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content