Uncategorized

বাকেরগঞ্জের আতাউর রহমান রোমানের স্থগিতাদেশ প্রত্যাহার, যুবদলে স্বস্তি ও উচ্ছ্বাস!

  বাংলাদেশ প্রতিদিন 5 May 2026 , 3:51:36

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সিদ্ধান্তে বরিশাল দক্ষিণ জেলার অন্তর্গত বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মো. আতাউর রহমান রোমানের বিরুদ্ধে আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ খবরে স্থানীয় যুবদলসহ নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ ২০২৬ তারিখে সংগঠনবিরোধী অভিযোগের প্রেক্ষিতে আতাউর রহমান রোমানকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে সর্বশেষ কেন্দ্রীয় সিদ্ধান্তে তার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল রাখা হয়েছে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, দলের দূর্দীনের পরীক্ষিত নেতা, আন্দোলন-সংগ্রামের অগ্রনায়ক এবং সাধারণ মানুষের প্রিয় মুখ হিসেবে পরিচিত আতাউর রহমান রোমানের পুনর্বহাল সংগঠনের জন্য ইতিবাচক বার্তা বহন করছে। তার নেতৃত্বে সংগঠন আরও গতিশীল হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন রাজপথে সক্রিয় ভূমিকা পালনকারী এই নেতা দলীয় সংকটময় সময়েও দায়িত্বশীল ভূমিকা রেখেছেন। ফলে তার বিরুদ্ধে নেওয়া আগের সিদ্ধান্তে অনেকের মাঝে হতাশা তৈরি হয়েছিল। স্থগিতাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে সেই হতাশা কাটিয়ে নতুন উদ্দীপনা ফিরে এসেছে বলে তারা মনে করছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের অনুমোদনে এ সিদ্ধান্ত কার্যকর করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে বাকেরগঞ্জ পৌর যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় হবে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content