শিক্ষা

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

  বাংলাদেশ প্রতিদিন 1 May 2026 , 1:18:26

শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণাকর্ম জোরদার করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সঙ্গে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ৩টায় ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের কেন্দ্রীয় কনফারেন্স হলে গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের উপস্থিতিতে ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান বিজ্ঞানী ড. মো. লতিফুল বারী ও গোবিপ্রবির পক্ষে রেজিস্ট্রার মো. এনামউজ্জামান এ চুক্তি স্বাক্ষর করেন।

এ সময় গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. শরাফত আলী, কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল উপস্থিত ছিলেন।এই চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল ও কৃষি অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা তাদের গবেষণাকর্মের ক্ষেত্রে উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন।

আজকালের কন্ঠ/আর এস

আরও খবর:

Sponsered content