মতামত

দারুসসালাম ভার্সিটির ভিসি ড. আসিফ মিজান এর সাথে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির মতবিনিময়

  বাংলাদেশ প্রতিদিন 26 April 2026 , 2:58:18

সোমালিয়ার দারুসসালাম ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজানের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হয়েছেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর শীর্ষ কর্মকর্তাবৃন্দ। তিনি সংস্থাটির আমন্ত্রণে সেখানে উপস্থিত হলে সংস্থার চেয়ারম্যান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তাকে ফুলের তোড়া উপহার দিয়ে আন্তরিক অভ্যর্থনা জানান।

পারস্পরিক সহযোগিতার মেলবন্ধন :
অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই মতবিনিময় সভায় ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর প্রেসিডেন্ট ড. সৈয়দ হুমায়ুন কবীর এবং সংস্থার সম্মানিত প্রকল্প উপদেষ্টা মো. নিয়ামত আলী উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা মাননীয় উপাচার্যকে বিশেষভাবে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা জানান।

ভবিষ্যৎ সম্ভাবনার দিগন্ত :
মতবিনিময় সভায় বক্তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে শিক্ষা, উন্নত গবেষণা এবং ক্যান্সার সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। ড. আসিফ মিজান ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির এমন মানবিক ও সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে বড় পরিসরে যৌথভাবে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য যে, ওয়াল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন এর চেয়ারম্যান জনাব মহি উদ্দিন আমিন সফরসঙ্গী হিসেবে ড. আসিফ মিজানের সাথে ছিলেন।

আজকালের কন্ঠ/আর এস

আরও খবর:

Sponsered content