জাতীয়

নেত্রকোনায় শিক্ষা প্রতিষ্ঠানে ডেপুটি স্পিকার কায়সার কামালের পরিদর্শন

  বাংলাদেশ প্রতিদিন 23 April 2026 , 11:07:55

নেত্রকোনা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তিনি জেলার দুর্গাপুর উপজেলার দুর্গাপুর মহিলা কলেজ ও দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ তারেক আনোয়ার জাহেদিসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় কলেজের অবকাঠামোগত উন্নয়ন, চলমান নির্মাণকাজ এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ে আলোচনা হয়।

একই সফরে প্রধান প্রকৌশলী মোঃ তারেক আনোয়ার জাহেদি নেত্রকোনা জেলার নেত্রকোনা সরকারি কলেজ এবং বারহাট্টা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ ধরনের তদারকি কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content