ধর্ম

হাজী সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

  বাংলাদেশ প্রতিদিন 18 April 2026 , 8:04:33

দিনাজপুরে হাজী সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দিনাজপুর সদর উপজেলার জামালপুর মনসুর চৌধুরী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আলহাজ অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এবং ১নং আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ আবু বকর ছিদ্দীক।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, হাজীগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে হাজীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লুৎফর রহমান।

পরে ঈদ পুনর্মিলনী, শুভেচ্ছা বিনিময় এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content