শিক্ষা

গৌরনদীতে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া

  বাংলাদেশ প্রতিদিন 17 April 2026 , 3:40:26

বরিশালের গৌরনদী উপজেলার বাউরগাতী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া এবং শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে স্কুলের হলরুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য অ্যাডভোকেট এসএম মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বার্থী ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কাজী আব্দুস সালাম।

বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সদস্য কাজী আল আমীন, প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, বিআরডিবি’র উপ-পরিচালক সরোয়ার মোস্তফা, বার্থী ডিগ্রী কলেজের প্রভাষক প্রশান্ত চক্রবর্তী, জহির উদ্দিন দোলন, গৌরনদী সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মোঃ মেহেদী হাসান। মোঃ জুবায়ের আহসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক রুহুল আমীন আলম মোল্লা, গাউছিয়া আবেদীয়া সুন্নীয়া আলীম মাদ্রাসা গভানিং বডির সভাপতি শাহ আলম কবিরাজ, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোঃ শামিম বেগ, উপজেলা বিএনপির সদস্য মোঃ সাদি মীর, ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ জিয়াউল হক সরদার, বার্থী ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মোঃ জানে আলম সরদার প্রমুখ। শেষে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করা হয় এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অপর দিকে একই দিন সকালে গাউছিয়া আবেদয়িা সুন্নীয়া আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ এসএম আব্দুর রবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা গভানিং বডির সভাপতি শাহ আলম কবিরাজ।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content