বাংলাদেশ প্রতিদিন 14 April 2026 , 11:01:03
সূর্যোদয়ের পর রাজধানীর রমনার বটমূলে শুরু হয়েছে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। সকাল ৬টা ১৫ মিনিটে সম্মেলক কণ্ঠে ‘জাগো আলোক-লগনে’ গানের মাধ্যমে শুরু হয়েছে আজকের আয়োজন।

বাতাসে সুর, বাণী, ছন্দে শুরু হয় ছায়ানটের এবারের প্রভাতী আয়োজন। ছায়ানট থেকে পূর্বেই জানানো হয়েছিল, আজকের আয়োজনে মোট ২২টি গান থাকছে। এর মধ্যে ৮টি সম্মেলক গান, একক কণ্ঠের গান ১৪টি। এছাড়াও পাঠ থাকছে দুটি।
প্রায় দুইশত শিল্পীর অংশগ্রহণে এই আয়োজন রূপ নেয় সংস্কৃতির মহাসমুদ্রে। ছায়ানট প্রত্যাশা করে-সমস্ত শঙ্কা, অনিশ্চয়তা ও ভয়ের অবসান ঘটুক। মানবজাতি ফিরে পাক শান্তি, স্বস্তি ও কল্যাণের পথ।
আজকালের কন্ঠ/আর বি









