গণমাধ্যম

গৌরনাদীতে ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় সংবাদ প্রচার করায় সাংবাদিককে হুমকি

  বাংলাদেশ প্রতিদিন 10 April 2026 , 6:59:01

ইয়াবাসহ একজনকে গ্রেপ্তারের ঘটনায় থানা পুলিশের প্রেসবিজ্ঞপ্তির সূত্রধরে সংবাদ প্রকাশ করায় আইনজীবী পরিচয়ে মোবাইল ফোনে এক সাংবাদিককে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেয়ারসহ মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয়েছে।

বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোঃ নাসির উদ্দিন বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযোগ

করে বলেন, গৌরনদী মডেল থানার ওসি মোঃ তারিক হাসান রাসেল এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন থানা পুলিশ অভিযান চালিয়ে গৌরনদী বাসষ্টান্ড সংলগ্ন গয়নাঘাটা নতুন ব্রীজ সংলগ্ন পুরাতন রাস্তার ওপর থেকে ইয়াবাসহ দক্ষিণ নাঠৈ গ্রামের হেলাল হাওলাদারের ছেলে ফয়সাল মাহমুদ শুভকে (২৬) গ্রেপ্তার করেছে।

প্রেসবিজ্ঞপ্তিতে ওসি জানিয়েছেন, ফয়সাল মাহমুদ শুভকে ১৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তারের ঘটনায় থানার এসআই আরিফুল ইসলাম বাদি হয়ে থানায় মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সাংবাদিক নাসির উদ্দিন আরো বলেন, প্রেসবিজ্ঞপ্তির সূত্রধরে সংবাদ প্রচার করায় বৃহস্পতিবার সন্ধ্যা রাতে একটি মোবাইল ফোন থেকে আমার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নাম্বারে এক নারী আইনজীবী পরিচয়ে প্রচারিত সংবাদ মুছে ফেলার জন্য বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ ইয়াবা দিয়ে ফাঁসানো ও মামলায় জ হুমকি প্রদর্শন করেন।

আরও খবর:

Sponsered content