জাতীয়

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বোয়িং ভাইস প্রেসিডেন্ট এর সৌজন্য সাক্ষাৎ

  বাংলাদেশ প্রতিদিন 6 April 2026 , 2:13:02

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বোয়িং ভাইস প্রেসিডেন্ট Paul Righi।

সাক্ষাতে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।
সাক্ষাতে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বোয়িং চুক্তি বিষয়ক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দেশের বর্তমান চাহিদা পূরণের লক্ষ্যে বোয়িং থেকে বিমান লিজ নেওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করা হয়। Paul Righi বোয়িং-এর ন্যারো বডি এয়ারক্রাফট (বিশেষত B737 সিরিজ) লিজ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। মাননীয় মন্ত্রী যত দ্রুত সম্ভব বোয়িং লিজ কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে মত প্রকাশ করেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content