Uncategorized

ইউজিসি চেয়ারম্যানের সাথে রাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

  বাংলাদেশ প্রতিদিন 6 April 2026 , 10:29:06

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সাথে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমানসৌজন্য সাক্ষাৎ করেছেন।

রবিবার (৫ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁও অবস্থিত ইউজিসি ভবনে চেয়ারম্যানের অফিসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে রাবিপ্রবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম, উন্নয়নমূলক প্রকল্প এবং গবেষণা কার্যক্রমসহ সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।

সাক্ষাতের শুরুতে রাবিপ্রবি উপাচার্য নবনিযুক্ত ইউজিসি চেয়ারম্যানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় তিনি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্যের ছবি উপহার প্রদান করেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. মামুন আহমেদ গত মার্চ মাসে ইউজিসির ১৫তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য (একাডেমিক) এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক।

এই সৌজন্য সাক্ষাৎ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও উচ্চশিক্ষার মানোন্নয়নে ইউজিসির সাথে রাবিপ্রবির সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content