আজকের আলোচিত

নওগাঁয় হাম-রুবেলার টিকাদান কার্যক্রম শুরু

  বাংলাদেশ প্রতিদিন 5 April 2026 , 2:56:51

নওগাঁয় হাম-রুবেলার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ক্যম্পেইনে ৬ মাস বয়স থেকে ৫৯ মাস বয়সের শিশুদের হাম রুবেলার এক ডোজ টিকা প্রদান করা হচ্ছে।

রবিবার (০৫ এপ্রিল) সকালে জেলার পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

উক্ত অনুষ্ঠানে নওগাঁর সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ, অতিরিক্ত পুলিশ সুপার শ্যামলী বর্মন, পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান বক্তব্য রাখেন। এসময় স্বাস্থ্যবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সম্প্রতি শিশুদের মাঝে হাম রোগের প্রাদুর্ভাব বেশি দেখা দেওয়ায় পোরশা উপজেলায় বিশেষ ক্যাম্পেইন শুরু করা হয়েছে।

এছাড়া সকল পর্যায়ে সচেতনতা গড়ে তোলা হচ্ছে। কার্যক্রমের অংশ হিসেবে বেশি আক্রান্ত এলাকাগুলোতে মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে।

টিকার পাশাপাশি ভিটামিন এ গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে। পর্যাপ্ত টিকা মজুত আছে বলেও জানান কর্মকর্তারা।

অনুষ্ঠানে সিভিল সার্জন জানান, আক্রান্তের হার বেশি হওয়ায় পোরশা উপজেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ উপজেলার জন্য ১৮ হাজার ভায়েল এসেছে। যা থেকে ১৭ হাজারের বেশি ৫-৫৯ মাস বয়সী শিশুকে টিকা দেওয়া হবে। সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে আগামী ঈদুল আযহা পর্যন্ত।

জেলায় এ পর্যন্ত ১২৫ জন শিশুর হামের উপসর্গ রয়েছে। এখন পর্যন্ত ১০ জন হাম রোগে আক্রান্ত হয়েছে।

যাদের বয়স ৫ থেকে ১০ মাস। পরবর্তীতে জেলার নিয়ামতপুর উপজেলায় টিকাদান কার্যক্রম চলবে বলেও জানান তিনি।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content