অর্থনীতি

বিশ্বাসের ৪২ বছরে এগিয়ে চলা, ৮৮ লক্ষ টাকার বীমা দাবি পরিশোধ ও সম্মাননা উৎসব অনুষ্ঠিত

  বাংলাদেশ প্রতিদিন 31 March 2026 , 4:42:24

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, নেত্রকোণা এরিয়ার উদ্যোগে ৮৮ লক্ষ টাকার বীমা দাবি পরিশোধ, পুরস্কার বিতরণ ও কর্মী সম্মেলন–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) জেলা প্রেস ক্লাব অডিটরিয়াম প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ বাহার উদ্দিন মজুমদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণা এরিয়া প্রধান ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোঃ পারভেজ উল্লাহ্ খান অনুষ্ঠানে মোট ৮৮ লক্ষ টাকার বীমা দাবি পরিশোধ করা হয় এবং তিনজন গ্রাহকের হাতে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করা হয়। পাশাপাশি কোম্পানির বিভিন্ন স্তরের কর্মীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা ও কর্মীরা প্রতিষ্ঠানের সাফল্যগাঁথা তুলে ধরেন এবং ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আজকালের কন্ঠ/আর এস

আরও খবর:

Sponsered content