জাতীয়

ঈদের জামাতে যা বললেন হাসনাত আব্দুল্লাহ

  বাংলাদেশ প্রতিদিন 21 March 2026 , 5:47:30

নিজ গ্রাম গোপালনগরে ঈদুল ফিতর নামাজ আদায়কালে ঈদগাহ মাঠে বক্তব্য দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ।কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস‍্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ‍্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা যদি সামাজিকভাবে অপরাধ, দুর্নীতি থেকে দূরে থাকতে পারি, ইনশাআল্লাহ আমরা একটা সমৃদ্ধ ও সুন্দর সমাজ সবাইকে উপহার দিতে পারব।

আজ (২১ মার্চ) ঈদুল ফিতর নামাজ আদায়কালে নিজ গ্রাম গোপালনগর ঈদগাহ মাঠে ওই বক্তব্য দেন তিনি।তিনি বলেন, রমজানের এ আত্মসংযম যেন আমাদের সবার জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, পুরো রমজান মাসে আমরা যেভাবে সব ধরনের অপরাধ এবং অনৈতিক কাজ থেকে নিজেকে বিরত রেখেছি, এই বিরত রাখার শিক্ষাটা যেন আমরা আমাদের সামাজিক জীবনে, জাতীয় জীবনে, রাজনৈতিক জীবনে সব জায়গায় প্রয়োগ করতে পারি।

এ সময় হাসনাত তার নিজ এলাকার লোকজনের সুস্থতা কামনা করে বলেন, আল্লাহ যেন আমাদের সার্বিক কল‍্যাণ দেয়, এ আত্মসংযম যেন আমাদের সবার জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন।

আজকালের কন্ঠ/আর এস

আরও খবর:

Sponsered content