জাতীয়

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভের এঁর সৌজন্য সাক্ষাৎ

  বাংলাদেশ প্রতিদিন 9 March 2026 , 3:54:37

আজ দুপুর ০২৩০ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে Japan International Cooperation Agency (JICA) এঁর চিফ রিপ্রেজেন্টেটিভ Mr ICHIGUCHI Tomohide।

সাক্ষাতে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম (রিতা), এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

আলোচনায় বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এঁর কার্যক্রম দ্রুত শুরু করার ব্যাপারে জাইকার সহযোগিতা কামনা করা হয়।

এ সময় জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। এছাড়াও দেশের পর্যটন খাতের উন্নয়নে জাইকার পক্ষ থেকে বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

ভোটারদের হাতের ভোটের কালির দাগ এখনও শুকায়নি, তারেক রহমানের নেতৃত্বে আমরা পাঁচটি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন

বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত: হিউম্যান রাইটস ওয়াচ

পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী

বাংলাদেশ কম নিঃসরণকারী দেশ হলেও মিথেন নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করতে চায়: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

নয় বছরের অপেক্ষার অবসান:গোমা সেতুতে যুক্ত হলো দুই জেলা,বদলে যাচ্ছে দক্ষিণাঞ্চলের জনজীবন

Sponsered content