Uncategorized

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মহিপুর থানা সম্মেলন অনুষ্ঠিত

  বাংলাদেশ প্রতিদিন 6 March 2026 , 3:23:21

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মহিপুর থানা শাখার উদ্যোগে ২০২৬ সালের থানা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ইসলামী আন্দোলন বাংলাদেশ মহিপুর থানা কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি মোঃ হাসান আলী। প্রধান অতিথি তার বক্তব্যে ২০২৫ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।

তিনি বলেন, “ছাত্ররাই দেশের মূল শক্তি এবং ছাত্রসমাজই ইসলামী আন্দোলনের প্রাণশক্তি। ছাত্রসমাজ যদি আদর্শ ও নৈতিকতায় গড়ে ওঠে, তাহলে ভবিষ্যতে একটি আদর্শভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।”

সম্মেলনে ঘোষিত নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুহাম্মাদ মনিরুজ্জামান, সহ-সভাপতি হিসেবে শোয়াইব হাওলাদার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঈসা মুহাম্মাদ।

থানা সভাপতি মুহাম্মাদ মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং প্রশিক্ষণ সম্পাদক ঈসা মুহাম্মাদের সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহিপুর থানা শাখার সভাপতি ফজলুল হক খান, সহ-সভাপতি ফারুক মাস্টার এবং সেক্রেটারি মিল্লাত হাওলাদার।

এছাড়াও সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মহিপুর থানা শাখার সাবেক সভাপতি সাইফুল ইসলাম নূরসহ থানা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এবং কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সম্মেলনে সংগঠনের কার্যক্রম জোরদার করা, ছাত্রসমাজকে নৈতিক ও আদর্শিক শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content