Uncategorized

লোহাগড়ায় লাহুড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশ প্রতিদিন 4 March 2026 , 10:49:22

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) বিকালে লাহুড়িয়া হাই স্কুল মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি কালু জমাদ্দারের সভাপতিত্বে ও বিএনপি নেতা জি এম মনিরুল ইসলামের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিপু সুলতান, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজার সিকদার, লোহাগড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: নজরুল ইসলাম মোল্ল্যা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, সহসভাপতি এস এম শাহিন বিপ্লব বিএনপি নেতা আবু হায়াত সাবু, উপজেলা যুবদলের সভাপতি খান মাহমুদ আলম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি, লাহুড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মিল্টন জমাদ্দার প্রমুখ।

পরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।।

আরও খবর:

Sponsered content