জাতীয়

স্বনির্ভর বাংলাদেশ গড়তে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে: পানি সম্পদ মন্ত্রী

  বাংলাদেশ প্রতিদিন 28 February 2026 , 11:12:09

পানি সম্পদ মন্ত্রী মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, স্বনির্ভর বাংলাদেশ গড়তে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় খাল খনন করে দেশের মানুষের মনে স্থান করে নিয়েছেন, খাল খননের মাধ্যমে স্বনির্ভরতা অর্জন করার মানুষ তাঁকে চিরস্মরণীয় করে রেখেছে।

পানি সম্পদ মন্ত্রী আজ সিলেটের জ জৈন্তাপুরে খাল খনন পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

শহীদউদ্দীন চৌধুরী আরো বলেন, বর্তমান সরকার হচ্ছে জনবান্ধন সরকার, পানি সম্পদ মন্ত্রণালয় জনকল্যানে গুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়ন করবে। দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২০ হাজার কি.মি. খাল খনন করা হবে। ইতোমধ্যে সরকার ১৮০ দিনের কর্মসূচি হাতে নিয়েছে। খাল-পুকুর-জলাশয় খনন-পুন:খনন করা হলে কৃষি কাজে সেচের ব্যবস্থার পাশাপাশি মানুষের জীবন-জীবিকার

ব্যাপক পরিবর্তন হবে বলে তিনি জানান।

এর আগে মন্ত্রী সিলেটের সুরমা নদী ও কুশিয়ারা খালের ভাঙ্গণ এলাকা পরিদর্শন করেন। এসময় প্রবাসী কল্যাণ ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বাণিজ্য, শিল্প ও পাট ও ব্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দীন, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম উপস্থিত ছিলেন।

আরও খবর:

Sponsered content