বাংলাদেশ প্রতিদিন 19 February 2026 , 4:39:15
অদ্য (১৯ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার আনুমানিক বেলা ১১ টার সময় দেখা যায় মান্দা উপজেলা আওয়ামী লীগ অফিস পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ২ জন লোক কোদাল, ডালি, বেলচা দিয়ে আওয়ামী লীগ অফিসে আসে।

বিষয়টি জানাজানি হলে মান্দা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কাজের লোক পরিষ্কার সামগ্রী রেখে পালিয়ে যায়।
মান্দা থানা পুলিশ সূত্রে জানা গেছে মান্দা উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা মান্দা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় পরিষ্কার পরিচ্ছন্নতা করছে মর্মে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাউকে পাওয়া যায়নি। অফিসের সামনে শুধু পরিষ্কার কাজে ব্যবহৃত সাথে জব্দ করে।
আজকালের কন্ঠ/আর বি






