Uncategorized

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বিএনপি’র আবুল হোসেন খান বিজয়ী!

  বাংলাদেশ প্রতিদিন 13 February 2026 , 12:06:54

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৮১,০৮৭ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ সমর্থিত জামায়াতে ইসলামী মনোনীত মাওলানা মাহমুদুন্নবী তালুকদার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪,৫৩৩ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ২৬,৫৫৪ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির আবুল হোসেন খান।

অপর প্রতিদ্বন্ধী প্রার্থী হাত পাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম পেয়েছেন ২৮,৮২৩ ভোট।

আসনটিতে মোট ভোট কেন্দ্র রয়েছে ১১৩টি। একটি পৌরসভা ও ১৪ টি ইউনিয়ন নিয়ে গঠিত বাকেরগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৫ ৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৬০,০৫৫ জন, মহিলা ভোটার ১,৫৫,৫৩৮ জন এবং হিজড়া ভোটার রয়েছে ৪ জন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content