Uncategorized

নাটোর–১ আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু’র বিশাল জনসভা অনুষ্ঠিত

  বাংলাদেশ প্রতিদিন 8 February 2026 , 7:11:06

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের কলস মার্কার স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু’র নির্বাচনী প্রচার উপলক্ষে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বতন্ত্র এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু।

এ সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মানিক, বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ এ কে এম শরিফুল ইসলাম লেলিন, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মঞ্জুরুল ইসলাম বিমল এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক বাবু রঞ্জিত কুমার সরকার।

জনসভায় সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা নয়ন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ও বাগাতিপাড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ শামীম সরকার।

বক্তব্যে অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেন, “আমি কোনো গোষ্ঠীর নয়, আমি সাধারণ মানুষের প্রার্থী। অন্যায়-অবিচার, নির্যাতন ও দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে যেমন ছিলাম, সংসদেও তেমনি মানুষের অধিকার আদায়ে সোচ্চার থাকব।”

তিনি এলাকার উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। জনসভাকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content