শিক্ষা

রাবিপ্রবিতে রেজিস্ট্রার নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের লাল কার্ড হাতে অবস্থান কর্মসূচি

  বাংলাদেশ প্রতিদিন 4 February 2026 , 1:49:26

রাবিপ্রবি প্রতিনিধি: রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) রেজিস্ট্রার পদে একটি বিতর্কিত নিয়োগকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে তৈরি হয়েছে তীব্র অসন্তোষ ও সমালোচনা।

গণমাধ্যমের খবরে জানা গেছে, নিয়োগ প্রক্রিয়াধীন ব্যক্তির বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় দুর্নীতি ও প্রতারণার অভিযোগে তদন্ত চলমান রয়েছে। এ পরিস্থিতিতে উক্ত নিয়োগের প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছে।আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাবিপ্রবি উপাচার্যের কার্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

এসময় শিক্ষার্থীরা দূর্নীতিবাজদের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেন। এসময় উপস্থিত শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। ‘দূর্নীতির বিরুদ্ধে, লাল কার্ড’, ‘প্রতারকের বিরুদ্ধে, লাল কার্ড’, দূর্নীতিবাজদের ঠিকানা রাবিপ্রবিতে হবে না এমন স্লোগান দিতে থাকেন তারা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ও যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে শিক্ষার্থীরা জানান।

আজকালের কন্ঠ/ আর এস/এ

আরও খবর:

Sponsered content