Uncategorized

কুয়াকাটার ফাসিপাড়ায় ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত

  বাংলাদেশ প্রতিদিন 1 February 2026 , 7:15:47

Oplus_16908288

পটুয়াখালীর কুয়াকাটার লতাচাপলী ইউনিয়নের ফাসিপাড়া এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী প্রতীক ধানের শীষের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে লতাচাপলী ইউনিয়নের ফাসিপাড়া গ্রামের ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আঃ রাজ্জাক হাওলাদার।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের সহধর্মিণী শাহিনা মোশাররফ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মহিউদ্দিন মুসুল্লী সুলতান, সাধারণ সম্পাদক মোঃ সেলিম হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল ইসলাম খান, সহ-সভাপতি মোঃ আব্দুল গফুর হাওলাদার ও মোঃ সোহরাব হোসেন হাওলাদার।

এছাড়া উপস্থিত ছিলেন থানা যুবদলের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান মোল্লা, পটুয়াখালী জেলা মহিলা দলের সহ-সভাপতি ও মহিপুর থানা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক হেলেন কেলার বিউটি, কলাপাড়া উপজেলা মহিলা দলের সভাপতি মোসাঃ লিলি বেগম, সাধারণ সম্পাদক মোসাঃ নার্গিস আক্তার, সাংগঠনিক সম্পাদক মোসাঃ সীমা, মহিপুর থানা মহিলা দলের নেত্রী মোসাঃ নাজমুন নাহার নাজমা ,এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে শাহিনা মোশাররফ বলেন, “বিএনপি সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমার স্বামী এবিএম মোশাররফ হোসেন জনগণের ভোটে নির্বাচিত হলে এই এলাকার দীর্ঘদিনের অবহেলিত কাঁচা সড়কগুলো অগ্রাধিকার ভিত্তিতে পাকা করার উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ভোটাধিকার প্রতিষ্ঠা ও মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাই বিএনপির মূল রাজনীতি।”

এ সময় তিনি রাজনৈতিক সহনশীলতার কথা উল্লেখ করে বলেন, “বিএনপি ক্ষমতায় এলে কিংবা নির্বাচিত হলে কারো ওপর কোনো ধরনের অন্যায় বা জুলুম করা হবে না। কেউ আইন নিজের হাতে তুলে নিলে দলীয় পরিচয় নির্বিশেষে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

উঠান বৈঠকে বক্তারা ফাসিপাড়া এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে কাঁচা সড়ক, চলাচলের দুর্ভোগ ও মৌলিক নাগরিক সুবিধার অভাবের বিষয়টি গুরুত্বসহকারে আলোচিত হয়।

বক্তারা বলেন, ধানের শীষের প্রার্থী নির্বাচিত হলে এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নিরাপদ চলাচল নিশ্চিতকরণসহ সার্বিক নাগরিক সুবিধা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান তারা।

উঠান বৈঠকে নারী-পুরুষ মিলিয়ে শত শত বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content