Uncategorized

বরিশালে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ : ফয়জুল করীমের

  বাংলাদেশ প্রতিদিন 1 February 2026 , 2:52:28

আজ সকাল ১০টায় বরিশাল গ্র্যান্ড পার্ক হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের এক সভায় অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমীর ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৫ ও৬ আসনের এমপি প্রার্থী মুফতী ফয়জুল করীম,শায়খে চরমোনাই।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়া নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেন।মুফতী ফয়জুল করীম বলেন, “নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে প্রতিনিধিরা আজকের সভায় এসেছেন, তারা মূলত একতরফা আলোচনা করেছেন। দুঃখজনক হলেও সত্য—প্রার্থীদের কাছ থেকে সরাসরি কোনো কথা শোনা হয়নি, তাদের উদ্বেগ বা মতামত নেয়ার আন্তরিক চেষ্টা দেখা যায়নি।”

তিনি আরও বলেন, যদি নির্বাচন কমিশন সত্যিকার অর্থে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে চায়, তাহলে সব প্রার্থীর বক্তব্য শোনা এবং মাঠপর্যায়ের বাস্তবতা বিবেচনায় নেয়া অত্যন্ত জরুরি। তা না হলে নির্বাচন নিয়ে জনমনে আস্থার সংকট আরও গভীর হবে।দিন দিন লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে।এসব বিষয় তাদের অবস্থান শক্তিশালী করতে হবে।

মুফতী ফয়জুল করীম আশা প্রকাশ করেন যে, নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দল ও প্রার্থীদের সঙ্গে সমান আচরণ করবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে।সাংবাদিকদের সাথে আলাপ শেষ করে তিনি হোটেল গ্রান্ডপার্ক এর সম্মুখ এলাকার কিছু অংশে গনসংযোগ করে।

আজকালের কন্ঠ/ আর এস/জে

আরও খবর:

Sponsered content