বাংলাদেশ প্রতিদিন 27 January 2026 , 11:08:16
গাজীপুর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এমপি প্রার্থী কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমানের নির্বাচনী প্রচার প্রচারণার অংশ হিসেবে কোনাবাড়ী হরিণাচালা এলাকায় জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা ও উঠান বৈঠক করেন তার সহধর্মিণী আজমেরী রহমান।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে মহানগরীর কোনাবাড়ী হরিনাচালা ৮নং ওর্য়াডের নির্বাচনী পরিচালনা অফিসে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। কোনাবাড়ী হরিণাচালার বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ইসমাইল হোসেন এর সভাপতিত্বে, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোনাবাড়ী ইউনিয়ের (সাবেক) যুগ্ম সাধারণ সম্পাদক জহির রায়হান, কোনাবাড়ী থানা বি এন পির সহ সভাপতি মো. রেজাউল করিম মাস্টার, বিএনপি নেতা আবদুল মান্নান,কোনাবাড়ী থানা কৃষকদলের নেতা জহিরুল ইসলাম সহ দলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
আজকালের কন্ঠ/আর বি





