Uncategorized

আবারও আপিল শুনানি পেছাল বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর

  বাংলাদেশ প্রতিদিন 26 January 2026 , 7:13:06

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানি আবারও পেছানো হয়েছে। আগামী ২৮ জানুয়ারি শুনানির পরবর্তী দিন নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, একই বিষয়ে আপিল সংক্রান্ত আবেদনের শুনানির জন্য পরবর্তী দিন ঠিক করেছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সীর আইনজীবী সাইফুল্লাহ আল মামুন।

ওই আবেদনের ওপর গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার জজ আদালত শুনানির দিন পুনর্নির্ধারণের আদেশ দেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content