ধর্ম

আগৈলঝাড়ায় নূরে হালিমা জামে মসজিদের প্রতিষ্ঠা উদ্বোধন

  বাংলাদেশ প্রতিদিন 18 January 2026 , 7:14:20

oplus_1024

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের পশ্চিম রানতা গ্রামে নূরে হালিমা জামে মসজিদের প্রতিষ্ঠা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে মসজিদটির উদ্বোধন করেন আমেরিকান প্রবাসী নুরজাহান আরা বেগম। তিনি মরহুমা হালিমা বেগমের কন্যা।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত মুসল্লিরা একত্রে নামাজ আদায় করেন এবং মসজিদের উত্তরোত্তর উন্নয়ন, এলাকার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে নুরজাহান আরা বেগম বলেন, নূরে হালিমা জামে মসজিদ যেন এলাকার মানুষের ইবাদত, ধর্মীয় শিক্ষা ও নৈতিক চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে ওঠে, সেই প্রত্যাশাই তাঁর। তিনি তাঁর মায়ের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এই মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে উল্লেখ করে ভবিষ্যতেও মসজিদের সৌন্দর্য বৃদ্ধি, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং ধর্মীয় কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে পশ্চিম রানতা গ্রামে একটি পূর্ণাঙ্গ জামে মসজিদের প্রয়োজন ছিল। নূরে হালিমা জামে মসজিদ প্রতিষ্ঠার মাধ্যমে সেই অভাব অনেকটাই পূরণ হয়েছে। এতে গ্রামের ধর্মীয় পরিবেশ আরও সমৃদ্ধ হবে এবং মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে নামাজ ও অন্যান্য ধর্মীয় কার্যক্রম পালন করতে পারবেন বলে তারা আশাবাদী।

অনুষ্ঠান শেষে এলাকাবাসী মসজিদ প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে মসজিদকেন্দ্রিক সামাজিক ও ধর্মীয় কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে মত প্রকাশ করেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content