শিক্ষা

মোবাইল ও পকেট রাউটারসহ রাবির ভর্তি পরীক্ষার্থী আটক, এক মাসের কারাদণ্ড

  বাংলাদেশ প্রতিদিন 17 January 2026 , 5:35:59

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে মোবাইল ফোন ও পকেট রাউটারসহ এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই শিক্ষার্থীকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রের প্রধান ফটকে প্রবেশের সময় জি এম সারোয়ার আহমেদ নামের ওই পরীক্ষার্থীকে প্রক্টোরিয়াল টিম আটক করে। পরবর্তীতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content