Uncategorized

মাহমুদুর রহমান মান্নাকে সিসিইউতে স্থানান্তর

  বাংলাদেশ প্রতিদিন 17 January 2026 , 11:17:03

বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে নেওয়া নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে ইমার্জেন্সি বিভাগ থেকে কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন দলীয় নেতারা।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এই রাজনীতিবিদকে রাজধানীর শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে আপাতত একদিন পর্যবেক্ষণে রাখা হবে। আগামীকাল (শনিবার) আরও কয়েকটি প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করা হবে। তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।

নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে জানান, শুক্রবার রাত ১১টার দিকে বুকে ব্যথা অনুভব করলে মাহমুদুর রহমান মান্নাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content