গণমাধ্যম

জবাবদিহি ও ব্যাখ্যামূলক বিবৃতি : সাংবাদিক সোহেল মিয়া

  বাংলাদেশ প্রতিদিন 14 January 2026 , 10:38:26

Oplus_131072

সম্প্রতি কয়েকটি গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে আমাকে জড়িয়ে যে সংবাদ ও আলোচনা প্রকাশিত হয়েছে, সে বিষয়ে বিষয়টি স্পষ্ট করা এবং বিভ্রান্তি দূর করতেই এই ব্যাখ্যামূলক বক্তব্য প্রদান করছি।

আমি সাংবাদিক সোহেল মিয়া—দায়িত্বশীল সাংবাদিকতার নীতিতে বিশ্বাসী। সংশ্লিষ্ট ঘটনায় অনিচ্ছাকৃতভাবে কিছু অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপিত হওয়ায় পরিস্থিতির সৃষ্টি হয়—যা আমার পেশাগত নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিষয়টি অনুধাবন করার পর আমি তাৎক্ষণিকভাবে নিজের ভুল স্বীকার করেছি এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট সবার কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেছি।

আমি স্পষ্টভাবে বলতে চাই—এ ঘটনায় কারও প্রতি ইচ্ছাকৃতভাবে মানহানি, অপপ্রচার কিংবা বিভ্রান্তি ছড়ানোর কোনো উদ্দেশ্য আমার ছিল না। তথ্য সংগ্রহ ও উপস্থাপনায় আরও সতর্ক হওয়া উচিত ছিল—এ দায়িত্ব আমি সম্পূর্ণভাবে গ্রহণ করছি।

একজন পেশাদার সাংবাদিক হিসেবে সত্য, নৈতিকতা ও দায়বদ্ধতা আমার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। ভুল মানুষেরই হয়, তবে ভুল স্বীকার করে সংশোধনের পথে এগিয়ে যাওয়াই সাংবাদিকতার প্রকৃত শক্তি বলে আমি বিশ্বাস করি। ভবিষ্যতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য যাচাই, বস্তুনিষ্ঠতা এবং পেশাগত শুদ্ধতা নিশ্চিত করতে আমি আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করব।

আমি আশাবাদী, আমার এই স্পষ্ট অবস্থান ও ক্ষমা প্রার্থনাকে সাংবাদিক সমাজ ইতিবাচকভাবে দেখবেন এবং পেশাগত সৌহার্দ্য ও নৈতিকতার স্বার্থে বিষয়টি এখানেই সমাপ্ত হবে।

আজকালের কন্ঠ /আর এস/জে

আরও খবর:

Sponsered content