জাতীয়

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হয়েছেন মোহাম্মদ আরশাদুর রউফ

  বাংলাদেশ প্রতিদিন 1 January 2026 , 5:47:46

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রপতি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশে আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি তাকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেছেন এবং আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এর আগে গত ২৮ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশত্যাগ করলে ৭ আগস্ট তৎকালীন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি নেন। পরদিন ৮ আগস্ট সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামান ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে ঝিনাইদহ-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করার পর তিনি পদত্যাগ করেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content